অহিদুল ইসলাম অভি | ০৯:২৯ পিএম, ২০২৫-১০-২৬
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) আজ সকাল ১০টায় একাডেমিক ভবন-১ এর সভাকক্ষ-২ এ a2i এর উদ্যোগে “Inspiring Role Model Talks for the Future Leaders in STEM” শীর্ষক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
“Career Knows No Gender” স্লোগানকে সামনে রেখে আয়োজিত SheStem প্রকল্পটি নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় পরিচালিত হচ্ছে। এটি পাঁচটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ — 10 Minute School, a2i, DevLearn Consulting, LightCastle Partners এবং Policy Exchange Bangladesh। প্রকল্পটির উদ্দেশ্য STEM (Science, Technology, Engineering, Mathematics) ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ, দক্ষতা ও অন্তর্ভুক্তি বৃদ্ধি করা।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।
পড়াশোনার পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে।”
সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান, a2i এর সিনিয়র কনসালটেন্ট (প্রধান কারিগরি উপদেষ্টা) জনাব মোহাম্মদ মাসুদুর রহমান, রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ প্রধান জনাব রিফাত সুলতানা, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ জনাব মাইজুরা আইলিন আবদুল্লাহ, গ্রামীণফোনের টেকনোলজি স্ট্রেটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন ব্যবস্থাপক জনাব ফারাহ তানজিম এবং a2i এর লিড রিসোর্স মবিলাইজেশন ও মডারেটর জনাব মোঃ শাহরিয়ার হাসান।
ড. ইমাদুর রহমান স্যাটেলাইট প্রযুক্তি, ফাইবার অপটিক এবং রিমোট সেন্সিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন রাঙ্গামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রসহ বিভিন্ন সরকারি আইসিটি দপ্তরে ইন্টার্নশিপের সুযোগ পায় সে বিষয়ে কাজ চলছে।”
জনাব ফারাহ তানজিম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং নেতৃত্বগুণ বৃদ্ধিতে “ASPIRE” নীতির (Adaptability, Strategy, People, I, Raise Others, Evolve) গুরুত্ব তুলে ধরেন। তিনি টেলিকম সেক্টরের উন্নয়ন, 4G প্রযুক্তির অগ্রগতি ও আধুনিক প্রযুক্তি যেমন Machine Learning, Artificial Intelligence এবং ChatGPT নিয়ে আলোচনা করেন।
জনাব রিফাত সুলতানা নারী শিক্ষার্থীদের কর্পোরেট সেক্টরে সফল হওয়ার পরামর্শ দিয়ে বলেন, “LinkedIn প্রোফাইল ও আকর্ষণীয় সিভি তৈরি এখন ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ অংশ।”
a2i এর সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদ মাসুদুর রহমান জানান, আইসিটি ডিভিশনের আওতায় ২৭টিরও বেশি সরকারি প্রকল্পে এবং ১৩টি প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।
SheStem প্রকল্পটি STEM ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি এবং নারী-বান্ধব পরিবেশ তৈরি করে লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করছে।
অনুষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল আলম প্রোগ্রামটির সার্বিক পরিচালনা করেন। সঞ্চালনা করেন শিক্ষার্থী চৈতী ঘোষ ও মোঃ সামসিদ দোহা উৎস।
প্রোগ্রামটি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited