রাঙামাটিতে জামিরজুরী দরবার শরীফের খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা


মোঃ আবদুল নাঈম মোহন    |    ০৯:০০ পিএম, ২০২৫-১০-২৫

রাঙামাটিতে জামিরজুরী দরবার শরীফের খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা

আগামী ৩০ অক্টোবর রাঙামাটির জামিরজুরী দরবার শরীফে পবিত্র খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে আমানতবাগ দরবার শরীফের দরবার ভিলায় খোশরোজ শরীফ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল শুক্কুরের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় মাহফিলের সার্বিক সফলতা নিশ্চিত করতে ২১ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়।

এ সময় উপস্থিত বক্তারা শান্তিপূর্ণভাবে খোশরোজ শরীফ উদযাপন ও ভক্ত-মুরিদদের সেবায় সর্বাত্মক প্রস্তুতির আহ্বান জানান।