মাহাদি বিন সুলতান | ০৮:৫২ পিএম, ২০২৫-১০-২৫
রাঙামাটির নানিয়ারচরে ২০২৫-২৬ অর্থবছরের মৌসুম ভিত্তিক কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮৫ জন প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বীজ ও সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় প্রান্তিক পর্যায়ের কৃষকদের হাতে বিভিন্ন জাতের সবজি বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হারুন মিয়া জানান, বসতবাড়িতে চাষাবাদের জন্য ৬৫ জন কৃষককে ৭ প্রকার উপসী সবজি বীজ এবং মাঠে চাষের জন্য ১২০ জন কৃষককে শীতকালীন হাইব্রিড সবজি বীজ ও সার প্রদান করা হয়েছে। তিনি বলেন, “বসতবাড়ি ও মাঠে সবজি চাষের মাধ্যমে কৃষকরা নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অতিরিক্ত আয়ও করতে পারবেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited