মেহেদী হাসান সোহাগ | ০৭:৫৪ পিএম, ২০২৫-১০-২৫
রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব সোনাইছড়ি পাড়া এলাকায় পাহাড় কাটার সময় পাহাড় ধসে এক শ্রমিক নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. জসিম উদ্দিন (৩৫)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ফারুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জঙ্গল ফারুয়া এলাকার মো. মফিজ উদ্দিনের ছেলে। আহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাইছড়ি জামে মসজিদের পাশে একটি ব্রিজের ব্লকের নিচে মাটি ভরাটের কাজ চলছিল। এসময় শ্রমিকরা পাহাড় কাটছিলেন।
হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে জসিম উদ্দিনসহ দুজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাউজানের জে.কে. মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক জানান,
“খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পাহাড় কাটার সত্যতা পাওয়া গেছে। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ বলেন,
“পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি অপমৃত্যু (ইউডি) মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited