অহিদুল ইসলাম অভি | ০৭:১৭ পিএম, ২০২৫-১০-২৪
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজী কালুশাহ (রঃ)-এর আস্তানায় ৪২তম বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হওয়া এ আয়োজনে ওরশ উদযাপন কমিটির উদ্যোগে মাহফিল, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত, জিকির-আজকার ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শীলছড়ি জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মো. আব্দুর রহমান এবং বিশেষ বক্তা আইয়ুব আলী মাইজভান্ডারি।
রাতব্যাপী এই ওরশ মাহফিলে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
দরবার পরিচালনা কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) আবদুর রব, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) শাহ একরামুল ইসলাম, মহর আলী (মেম্বার), ইমাম হাসান সিকদার, রেজাউল করিম রনি, সেলিম সিকদার, হোসেন আলী ও মো. রুবেল প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহ আলম। এতে সহ-সভাপতি মো. মতিনসহ ওরশ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। আয়োজকদের বিশেষ আহ্বানে সাড়া দিয়ে দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিরা অংশ নিয়ে অনুষ্ঠানটিকে সফল ও সার্থক করে তোলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited