কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা


নিজস্ব প্রতিবেদক    |    ০৭:১০ পিএম, ২০২৫-১০-২৪

কাপ্তাইয়ে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় অসহায় ও দরিদ্র জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কাপ্তাইয়ের কুকিছড়া পাড়ায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় দূরদূরান্ত থেকে অসহায় ও নিম্নআয়ের মানুষজন চিকিৎসা নিতে ক্যাম্পে অংশ নেন।

সেনাবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ার, পিএসসি এর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. হাসানুজ্জামান এ্যানী।

১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক চিকিৎসা সেবা সুবিধাবঞ্চিত মানুষের মাঝে অব্যাহত থাকবে।