নাজিম আল হাসান | ১২:৪৬ পিএম, ২০২৫-১০-২৩
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে জাতিগত বৈষম্যের অভিযোগে বাঘাইছড়িতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রকল্প বণ্টনে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। একই জেলার নাগরিক হয়েও উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একটি বৃহৎ জনগোষ্ঠী।
তারা বলেন, “রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প কোনো নির্দিষ্ট জাতিগোষ্ঠীর জন্য নয়; এটি সবার জন্য সমানভাবে বরাদ্দ হওয়া উচিত। কিন্তু বাস্তবে কিছু প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে এসব প্রকল্প নিয়ন্ত্রণ করছে, যা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বাধাগ্রস্ত করছে।”
বক্তারা আরও বলেন, “আমরা উন্নয়ন চাই, তবে তা হতে হবে ন্যায্য, স্বচ্ছ ও বৈষম্যহীন। এই বৈষম্য বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
সমাবেশে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি, পৌর শাখার সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অংশগ্রহণকারীরা উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও সমতা নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited