মাহাদি বিন সুলতান | ০৫:৩৫ পিএম, ২০২৫-১০-২২
মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের সমন্বয়ে নানিয়ারচরে ত্রিপক্ষীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিবি করিমুন্নেছা।
সভায় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক দুর্বলতা, শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের ভূমিকা এবং অভিভাবকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় ইউএনও বিবি করিমুন্নেছা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রূপায়ণ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সহকারী শিক্ষক অশোক কুমার দেওয়ানসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited