আইয়ুব চৌধুরী | ০৫:৩০ পিএম, ২০২৫-১০-২২
রাঙামাটির রাজস্থলী উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকালে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরান খান। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া।
সভায় উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ, রাজস্থলী ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ কাঠ পাচার রোধ, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ইউএনও মো. ইমরান খান বলেন, “রাজস্থলীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”
সভায় বক্তারা মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, পাহাড়ি এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited