নাজিম আল হাসান | ০৩:৪৭ পিএম, ২০২৫-১০-২২
রাঙামাটির দুর্গম বরকল উপজেলার এরাবুনিয়ায় ঘটেছে এক বিরল ঘটনা—এক কৃষকের ছাগল গিলে ফেলেছে বিশাল এক অজগর সাপ! বুধবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনাটি ঘটলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এরাবুনিয়া ৫নং ওয়ার্ডের কৃষক মো. রুমি সকালে তার একটি ছাগল খুঁজে না পেয়ে চারপাশে খোঁজ শুরু করেন। কিছু সময় পর জঙ্গলের ভেতর একটি বিশাল অজগর সাপকে দেখতে পান, যার পেট অস্বাভাবিকভাবে ফুলে ছিল।
প্রথমে ভয় পেলেও পরে স্থানীয়দের সহায়তায় রুমি সাহসের সঙ্গে সাপটিকে ঘেরাও করে নিরাপদে বন্দী করেন। তখনই ধারণা করা হয়, অজগরটি তার ছাগলটিই গিলে ফেলেছে।
এরপর তিনি বিষয়টি বন বিভাগ ও ১২ বিজিবি এরাবুনিয়া ক্যাম্পে জানান। খবর পেয়ে বিজিবি ক্যাম্প কমান্ডার মো. নাজিম উদ্দিন ও বন বিভাগের কর্মকর্তা মো. আকবর আলী ঘটনাস্থলে গিয়ে অজগরটিকে নিজেদের হেফাজতে নেন।
উপস্থিত ছিলেন স্থানীয় চৌকিদার মো. জাহাঙ্গীর আলম ও এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তি, যারা আনুষ্ঠানিকভাবে সাপটি বন বিভাগের হাতে হস্তান্তর করেন।
বন কর্মকর্তা মো. আকবর আলী জানান,অজগর সাপটি নিরাপদে উদ্ধার করা হয়েছে। সেটিকে পর্যবেক্ষণের পর পাহাড়ি বনে পুনরায় অবমুক্ত করা হবে।”
স্থানীয়রা বলেন, এরাবুনিয়া পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে বড় অজগর দেখা গেলেও গৃহপালিত প্রাণী গিলে ফেলার ঘটনা এই প্রথম ঘটল।
এ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। কেউ কেউ এটিকে পরিবেশের ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাসস্থল সংকুচিত হওয়ার ফলাফল বলেও মনে করছেন।
এদিকে বন বিভাগের দ্রুত পদক্ষেপে অজগরটি বাঁচানো সম্ভব হওয়ায় স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন এবং বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited