নিজস্ব প্রতিবেদক | ০২:৪২ পিএম, ২০২৫-১০-২২
রাঙামাটির কাপ্তাইয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) সাংগঠনিক জেলার দ্বি-বার্ষিক সম্মেলন–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সদস্য প্রকৌশলীদের সরাসরি মতামতের ভিত্তিতে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আইডিইবির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ এবং সঞ্চালনা করেন আইডিইবি, জেনিক কাপ্তাই-এর যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইমাম ফখরুদ্দিন রাজি। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। এছাড়া বিদায়ী কমিটির সভাপতি আবদুল লতিফ ও সহ-সভাপতি শওকত আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা আইডিইবির গৌরবময় সংগ্রামী ইতিহাস, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন ইমাম ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইঞ্জিনিয়ার আবদুল আলী।
মোট ২১ সদস্যের এই কমিটিতে পিডিবি, পিজিসিবি, কেপিএম, বিএসপিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী প্রকৌশলীরা অন্তর্ভুক্ত রয়েছেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited