বিলাইছড়িতে ৫ম তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:০৯ পিএম, ২০২৫-১০-২১

বিলাইছড়িতে ৫ম তলা ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাঙামাটির বিলাইছড়িতে ভবন নির্মাণকাজ করার সময় ৫ম তলা থেকে পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম আকিল আহমেদ (২০)। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ছাতকছড়া গ্রামের মৃত নওয়াব আলী ও স্বপ্না বেগমের ছেলে। নিহত আকিল স্থানীয় নির্মাণকর্মী মো. ইমরান মিস্ত্রির ভাতিজা ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিক শুক্কুর জানান, “আমি ও আকিল ভাই একসাথে ৫ম তলায় প্লাস্টারের কাজ করছিলাম। হঠাৎ তিনি নিচে পড়ে যান।

সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।”

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিলাইছড়ি উপজেলা পরিষদ ভবনের ৪র্থ তলার উপর আইসিটি ভবনের নির্মাণকাজ চলছিল।

স্থানীয়রা জানান, কাজের শুরুতে ভবনের চারপাশে সেফটি টিন দেওয়া হলেও পরে শুধুমাত্র সামনের অংশে রাখা হয়, বাকিগুলো খুলে ফেলা হয়। ধারণা করা হচ্ছে, যেখানে আকিল কাজ করছিলেন, সেখানে বাঁধা মাচা ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে।

বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রনি সরকার বলেন, “শ্রমিককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডেথ সার্টিফিকেট প্রদান করা হয়েছে।”

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মামুনুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ প্রকল্পের আওতায় আইসিটি ভবনটির নির্মাণকাজ চলছে। প্রকল্পটির ঠিকাদার শুভ্রাংকর চাকমা, নির্মাণ ব্যয় প্রায় ১ কোটি ৮৮ লক্ষ টাকা