নিজস্ব প্রতিবেদক | ০১:১০ পিএম, ২০২৫-১০-২১
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের দূর্গম ভালুকিয়ায় অনুষ্ঠিত হয়েছে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প।
মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উদ্যোগে সোমবার (২০ অক্টোবর) ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের ২২তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বিহার প্রাঙ্গণে এই ফ্রি ব্লাড টেস্ট ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কমি গ্রামে রক্তদানের কার্যক্রমকে শহর থেকে গ্রামের প্রান্তে ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয়। ভালুকিয়া যুব সমাজের আর্থিক সহযোগিতায় প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
ফ্রি ব্লাড ক্যাম্পের উদ্বোধন করেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উপদেষ্টা ও ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ভদন্ত সত্যপ্রিয় মহাথের।
এসময় উপস্থিত ছিলেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংকের উপদেষ্টা অমল বিকাশ তঞ্চঙ্গ্যা, ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মায়াধন তঞ্চঙ্গ্যা, থোয়াইসা প্রু এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited