চট্টগ্রামে টাস্কফোর্স বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটিতে স্মারকলিপি প্রদান


সিয়াম    |    ০৩:৩০ পিএম, ২০২৫-১০-১৯

চট্টগ্রামে টাস্কফোর্স বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটিতে স্মারকলিপি প্রদান

আসন্ন ২২ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠিতব্য উপজাতীয় শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তু বিষয়ক টাস্কফোর্স বৈঠক বাতিলের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও টাস্কফোর্সের সদস্য সচিব বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড জাতীয় কমিটি।

রোববার দুপুরে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) সিনিয়র সহসভাপতি আবু বক্কর মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, টাস্কফোর্স বৈঠক চট্টগ্রামের পরিবর্তে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আয়োজন করলে প্রকৃত ভুক্তভোগীদের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত হবে, যা স্থায়ী সমাধানের পথ প্রশস্ত করবে।