গোলামুর রহমান-লংগদু | ০১:৪৮ পিএম, ২০২৫-১০-১৯
রাঙামাটির লংগদুতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ও আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীনদের হাতে ফুল, বই ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ আলী, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, সভাপতি ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা; মাওলানা নাছির উদ্দীন, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা শাখা; এবং এখলাছ মিয়া খান, প্রধান উপদেষ্টা লংগদু প্রেসক্লাব।
নবীনদের অনুপ্রাণিত করতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে উৎসাহমূলক ব্যানার ও স্লোগান প্রদর্শন করা হয়। ব্যানারে লেখা ছিল— “তোমরা হবে স্বপ্নে রাঙা সূর্যোদয়, লক্ষ্য আশার শপথ বুকে দীপ্তি ছড়াও বিশ্বময়।”
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও আদর্শিক গঠনই পারে জাতিকে আলোকিত করতে। নতুন প্রজন্মকে পড়াশোনায় মনোযোগী হয়ে আদর্শ, চরিত্র ও দক্ষতায় গড়ে উঠতে হবে, যাতে তারা দেশ ও সমাজের উন্নয়নে নেতৃত্ব দিতে পারে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নবী হোসেন, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, লংগদু উপজেলা শাখা; এবং সঞ্চালনা করেন মোঃ নেহেরুল আলম, লংগদু সরকারি মডেল কলেজ শাখার দায়িত্বশীল।
নবীনদের প্রাণবন্ত উপস্থিতি ও অতিথিদের উদ্বুদ্ধকর বক্তব্যে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited