কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১৫ পিএম, ২০২৫-১০-১৮

কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী ধারাবাহিকভাবে সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।

তারই অংশ হিসেবে রাঙামাটি রিজিওনের অধীন কাপ্তাই সেনা জোনের উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর ২০২৫) কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের চিৎমরম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম

সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ ক্যাম্পে সেনাবাহিনীর অভিজ্ঞ মেডিকেল অফিসার ও দক্ষ মেডিকেল সহকারীরা রোগীদের চিকিৎসা প্রদান করেন। মোট ৮৬ জন রোগী এ চিকিৎসা সেবা গ্রহণ করেন—এর মধ্যে ৬০ জন পাহাড়ি ও ২৬ জন বাঙালি ছিলেন।

চিৎমরম ইউনিয়নের সীতাপাহাড়, চাকুয়া পাড়া, পেকুয়া পুনর্বাসন পাড়া, আগা পাড়া প্রভৃতি দুর্গম এলাকা থেকে মানুষ এই চিকিৎসা সেবা নিতে আসেন। স্থানীয় হেডম্যান, চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য এবং পাড়ার কারবারিদের সহযোগিতায় কর্মসূচিটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

ভৌগোলিকভাবে কর্ণফুলী নদী ও পাহাড় দ্বারা বিচ্ছিন্ন এই অঞ্চলের মানুষের জন্য সেনাবাহিনীর এমন উদ্যোগ ছিল অত্যন্ত প্রশংসনীয় ও উৎসাহব্যঞ্জক।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য চট্টগ্রামের দূর্গম ও প্রত্যন্ত এলাকার জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে