নিজস্ব প্রতিবেদক | ০৩:১৯ এএম, ২০২৫-১০-১৭
উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিলাইছড়িতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস।
দিবসটি উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার-এর আয়োজনে বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্রীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সংস্থার পক্ষ থেকে পুষ্টি বিষয়ক সেশন ও আলোচনা সভা আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিআরএলসি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা।
এসময় উপস্থিত ছিলেন এসএমসি সদস্য রবার্ট বম ও অসীম চাকমা, শিক্ষক রিবেং চাকমা, ময়না চাকমা ও প্রণয় জ্যোতি দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা কৈশরকালীন পুষ্টিকর খাদ্য গ্রহণ, স্বাস্থ্য সচেতনতা এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে ছাত্রীদের অবহিত করেন।
পরে তিনজন বিজয়ী প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। এর আগে সকালে একটি র্যালিও অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রাঙামাটি পার্বত্য জেলার বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (MJF)-এর সহযোগিতায় Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC) প্রকল্পের আওতায় বিলাইছড়ি উপজেলায় কাজ করছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited