শতভাগ পাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই


সিয়াম    |    ০৮:১১ পিএম, ২০২৫-১০-১৬

শতভাগ পাস বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাই

২০২৫ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, কাপ্তাই। এ বছর প্রতিষ্ঠানটির মোট ১৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, এ বছর বিজ্ঞান বিভাগে ১০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগের ৪৭ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মানবিক বিভাগের ২৮ জন শিক্ষার্থীই পাস করেছে শতভাগ সফলতায়।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বলেন, “নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ কাপ্তাইয়ের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল করছে। আগামীতে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করছি।”