নিজস্ব প্রতিবেদক | ১০:৪৫ পিএম, ২০২৫-১০-১৫
রাঙামাটি পার্বত্য জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউখালীতে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মো. নুরুল হক, খতিব, কাউখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন,টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব।
এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতায় সমাজে সচেতনতা ছড়িয়ে পড়লে শিশু-কিশোরদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”
তিনি আরও বলেন,আপনাদের শিশু-কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। রেজিস্ট্রেশন করে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে সরকারি সেবা গ্রহণ করুন।
এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে আপনার সন্তানকে নিরাপদ রাখুন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো. জহিরুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মো. জসিম উদ্দিন, মোহাম্মদ মুছা, মো. আবুল বাশারসহ কাউখালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক-শিক্ষিকা।
সভায় বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবক ও ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited