কাউখালীতে ইফার টাইফয়েড টিকাদান বিষয়ে সভা


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৫ পিএম, ২০২৫-১০-১৫

কাউখালীতে ইফার টাইফয়েড টিকাদান বিষয়ে সভা

রাঙামাটি পার্বত্য জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে কাউখালীতে একটি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কাউখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী। সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জয়নুল আবেদীন
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মো. নুরুল হক, খতিব, কাউখালী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন,টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে শিশুদের এ রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব।

এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে আলেম-ওলামাদের বিশেষ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতায় সমাজে সচেতনতা ছড়িয়ে পড়লে শিশু-কিশোরদের মধ্যে টাইফয়েড সংক্রমণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”

তিনি আরও বলেন,আপনাদের শিশু-কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। রেজিস্ট্রেশন করে টিকা কেন্দ্রে নিয়ে গিয়ে সরকারি সেবা গ্রহণ করুন।

এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে আপনার সন্তানকে নিরাপদ রাখুন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো. জহিরুল ইসলাম, সাধারণ কেয়ারটেকার মো. জসিম উদ্দিন, মোহাম্মদ মুছা, মো. আবুল বাশারসহ কাউখালী উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের সকল শিক্ষক-শিক্ষিকা

সভায় বক্তারা টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবক ও ধর্মীয় নেতৃবৃন্দের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।