অহিদুল ইসলাম অভি | ০৯:৫৭ পিএম, ২০২৫-১০-১৫
জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা।
বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা সভাপতি ও রাঙামাটি আসনে দলের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জসিম উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক মৃধা, সহ-সভাপতি এ.কে.এম. ইসরাইল, জেলা সেক্রেটারি মাওলানা মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ ইমাম হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোহাম্মদ দিদারুল আলম, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবু তাহের মুস্তাকিম, সদর উপজেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম, পৌর নেতা আব্দুর রউফ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় আলহাজ্ব জসিম উদ্দিন বলেন,জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যা ও ফ্যাসিবাদের দোসরদের বিচার করা—এগুলো সময়ের দাবি। আমাদের দাবিগুলো বাস্তবায়িত হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে।”
তিনি আরও বলেন, সংস্কারবিরোধী মহল যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, কিন্তু জনগণ এখন দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়।
মানববন্ধনে বক্তারা বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের ভোটের প্রকৃত মূল্যায়ন সম্ভব হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।”
১️⃣ আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তার ওপর গণভোট আয়োজন।
২️⃣ আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালু।
৩️⃣ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪️⃣ ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️⃣ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।
মানববন্ধন শেষে বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited