অহিদুল ইসলাম অভি | ০৫:৫০ পিএম, ২০২৫-১০-১৫
রাঙামাটির লংগদু উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা সদরের দুটি মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকা ও গুণগত মানে ত্রুটি পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
এছাড়া একটি খাবারের হোটেলে খাবারের মান নিম্নমানের পাওয়া ও পরিমাপে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই নিউটন-সহ লংগদু থানার পুলিশ সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন বলেন,
“ভোক্তাদের নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছি। এতে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বেড়েছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বন্ধ হচ্ছে এবং পরিচ্ছন্নতার মানও উন্নত হয়েছে।”
তিনি আরও জানান, এই অভিযান রুটিনমাফিকভাবে অব্যাহত থাকবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী, কোনো ব্যবসায়ী যদি মানহীন, মেয়াদোত্তীর্ণ বা ভেজাল পণ্য বিক্রি করেন, কিংবা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করেন, তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও জরিমানা করার ক্ষমতা প্রশাসনের রয়েছে।
এই আইন ভোক্তাদের অধিকার রক্ষা, প্রতারণা রোধ ও নিরাপদ ভোক্তা পরিবেশ নিশ্চিত করতে প্রণীত হয়েছে।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited