মাহাদি বিন সুলতান | ০১:০৮ এএম, ২০২৫-১০-১৫
ইউএনডিপির অর্থায়নে ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে নানিয়ারচরে বরাদ্দকৃত মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নানিয়ারচর উপজেলার ইসলামপুর এলাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্কুল পরিদর্শন করেন ইউএনডিপির রাঙামাটি মনিটরিং অফিসার মোহাম্মদ মামুন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়গুলোর ক্লাসরুমের উপকরণ, ছাত্রীদের জন্য সেইফ স্পেস কর্নার এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের কার্যক্রম পরীক্ষা করেন। এর আগে বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন তিনি।
বিদ্যালয়গুলোর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষার মান ও স্কুলের সার্বিক পরিবেশ উন্নয়নের বিষয়ে ইউএনডিপির রাঙামাটি মনিটরিং অফিসার মোহাম্মদ মামুন বিস্তারিত আলোচনা করেন।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব এলাহী জানান, ইউএনডিপি ও জেলা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ছাত্রীদের জন্য সেইফ স্পেস কর্নার পরিদর্শন করা হয়েছে।
বিদ্যালয়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা হয়েছে এবং আশা করা হচ্ছে ভবিষ্যতে বিদ্যালয়ের উন্নয়নে তারা অব্যাহতভাবে সহযোগিতা করবেন।
পরিদর্শনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপজেলা এডুকেশন ফেসিলিটেটর মং সিং ইউ (মং) মারমা, প্রধান শিক্ষক মাহাবুব এলাহী, সহকারী শিক্ষক রিটন চাকমা, শামীম খান, জেকি চাকমা, জেসমিন আক্তার এবং বিদ্যালয়ের স্বাস্থ্যকর্মী হালিমা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited