নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৫-১০-১৪
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় রাঙামাটির কাপ্তাইয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে কাপ্তাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির উদ্যোগে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্রের বাস্তবায়নে এসব চারা বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তির মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এস. এম. মহিউদ্দীন চৌধুরী মিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতি ছিল বলে জানান আয়োজকরা।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited