বাঘাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত।


ওমর ফারুক সুমন    |    ০৯:৪৯ পিএম, ২০২৫-১০-১৪

বাঘাইছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত।

রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৮ কিলোমিটার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিতু চাকমা (জানু) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

পেশায় তিনি একজন মোটরসাইকেল চালক। নিহত নিতু চাকমা বাঘাইছড়ি গ্রামের মৃত বিরুভদ্র চাকমার ছেলে

স্থানীয় পৌর কাউন্সিলর মিঠুন চাকমা জানান, মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আবু বক্কর সিদ্দিকসাব্বির আহম্মেদ নামে সিলেটের মৌলভীবাজার জেলা থেকে ঘুরতে আসা দুই যুবক আহত হয়েছেন।

সংবাদ পেয়ে ২০ ইসিবির সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা সদর হাসপাতালে পাঠায়। কর্তব্যরত চিকিৎসক বিশ্বজিৎ চক্রবর্তী নিতু চাকমাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির