নাজিম আল হাসান | ০৯:২৯ পিএম, ২০২৫-১০-১৪
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ লাইন্স মাঠে সোমবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ এর ক্যাম্প প্রশিক্ষণ, প্যারেড এবং সাক্ষাৎকার পরীক্ষা।
এ পরীক্ষায় অংশ নেন ,কনস্টেবল থেকে নায়েক,নায়েক থেকে এএসআই (সশস্ত্র),এএসআই (সশস্ত্র) থেকে এসআই (সশস্ত্র),কনস্টেবল থেকে এটিএসআই,কনস্টেবল থেকে নায়েক,নায়েক থেকে এএসআই (নিরস্ত্র),এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির প্রার্থীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি ড. এস. এম. ফরহাদ হোসেন।
পরীক্ষাকালীন সময়ে পুলিশ সুপার পরীক্ষা বোর্ডের সদস্যদের সঙ্গে নিয়ে পরীক্ষার্থীদের প্যারেড, টার্নআউট, ড্রিল কমান্ড, অস্ত্র বিষয়ক পরীক্ষা, ক্যাম্প পরিদর্শন ও সাক্ষাৎকার গ্রহণ করেন এবং বিধি মোতাবেক মূল্যায়ন সম্পন্ন করেন।
পরীক্ষা শেষে পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন পরীক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করে বলেন,পুলিশ সদস্যদের পদোন্নতি শুধু দায়িত্বের বৃদ্ধি নয়; এটি সততা, শৃঙ্খলা ও জনগণের সেবায় আরও নিবেদিত হওয়ার অঙ্গীকার।”
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন —
শেখ মো. সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), চট্টগ্রাম জেলা পুলিশ;
মোজাম্মেল হক, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রাঙামাটি পার্বত্য জেলা;
এবং ফোরকান শরীফ, সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই), রাঙামাটি জেলা পুলিশ।
সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ পরীক্ষা রাঙামাটি জেলা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited