আলমগীর মানিক | ০৯:২১ পিএম, ২০২৫-১০-১৪
বান্দরবানের আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের পোয়ামুহুরী সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে এক ম্রো উপজাতির জুমিয়া কৃষক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আলীকদম উপজেলার পোয়ামুহুরী সংলগ্ন রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ১০টার দিকে রামু ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তের বিপি-৫৫ পিলারের পশ্চিমে মিয়ানমারের হটাওমগপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে। সে সময় দুইজন জুমচাষী নিজেদের জুমবাগান দেখতে যাওয়ার পথে মাইন বিস্ফোরণের শিকার হন।
এতে ঘটনাস্থলেই মিয়ানমার নাগরিক তাংলাই ম্রোর ছেলে মেনথ্যাং ম্রো (৪০) নিহত হন। তিনি মিয়ানমারের নতুনপাড়া গ্রামের বাসিন্দা।
অন্যদিকে আহত ব্যক্তি বাংলাদেশের বান্দরবান জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের গর্জনপাড়ার বাসিন্দা ম্যাংসার মোরং (৩০), পিতা শাংওয়ান ম্রো। তিনি বিস্ফোরণে আহত হয়ে নিজ গ্রামে ফিরে আসেন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে।
নিহত মিয়ানমার নাগরিকের মৃতদেহ এখনো ঘটনাস্থলে রয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনাটি নিশ্চিত করে বলেন,ঘটনাটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটেছে।
এতে একজন মিয়ানমার নাগরিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানা গেছে। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যেন কোনো প্রভাব না পড়ে, সে বিষয়ে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।”
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited