কাপ্তাইয়ে টাইফয়েড টিকাদান বিষয়ে উঠান বৈঠক


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:০১ পিএম, ২০২৫-১০-১৪

কাপ্তাইয়ে টাইফয়েড টিকাদান বিষয়ে উঠান বৈঠক

রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জনসচেতনতামূলক টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অংশ হিসেবে কাপ্তাইয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় কাপ্তাই মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় তালপট্টি শিক্ষা কেন্দ্রে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন ইফা কেয়ারটেকার মো. জালাল উদ্দিন ও শিক্ষক কবির হোসেন।

প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরী বলেন, “আপনাদের শিশু-কিশোরদের বয়স অনুযায়ী সরকারি টাইফয়েড টিকা দিন। রেজিস্ট্রেশন করে শিশুকে টিকা কেন্দ্রে নিয়ে যান এবং সরকারি সেবা গ্রহণ করুন। এই টিকায় কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। নিয়মিত টিকা গ্রহণের মাধ্যমে আপনার শিশুকে নিরাপদ রাখুন।”

তিনি আরও জানান, রাঙামাটি জেলার কাপ্তাই, কাউখালি ও রাজস্থলীসহ বিভিন্ন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন টাইফয়েড টিকাদান বিষয়ক জনসচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করছে।

এ সময় মা ও শিশুরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।