কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন।


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৩ পিএম, ২০২৫-১০-১৪

কাপ্তাইয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানববন্ধন।

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের দাবি বাস্তবায়ন এবং শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা সদর চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুবিমল তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মো. আমির হোসাইন, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, মুহাম্মদ হানিফ, মাহাবুব হাসান, শিক্ষক হারুনুর রশীদ, ফজলুর করিম, মাহবুবুর রহমান, মোস্তফা সাঈদ মনোয়ার ও মনিরুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

পরে শিক্ষকরা তাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।