নিজস্ব প্রতিবেদক | ০২:৪০ পিএম, ২০২৫-১০-১৩
বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষকরা জানান, ২০ শতাংশ হারে বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে তারা কর্মবিরতি পালন করছেন।
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বলেন, “দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ন্যায্য ভাতা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগেও আন্দোলনের প্রেক্ষিতে সরকার আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আমীর হোসাইনের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মবিরতিতে কাপ্তাই উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষক-কর্মচারীরা জানান, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।
তারা সরকারের কাছে ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা অনুমোদনের দাবি জানান।
এ সময় কাপ্তাইয়ের সব স্তরের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতিতে অংশ নেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited