নিজস্ব প্রতিবেদক | ০১:০৯ পিএম, ২০২৫-১০-১৩
বান্দরবানের রুমা উপজেলার চার ইউনিয়নের গরিব, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রুমা বাজার শেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিন।
তিনি বলেন, “বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মানবিক সেবার কাজে আন্তরিক। যথাযথ নিয়মে আবেদন করলে কোনো অসহায় দরিদ্র ব্যক্তির আবেদন বিফলে যাবে না।”
রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মার্মা, রুমা অগ্রবংশ অনাথালয়ের পরিচালক উঃ নাইন্দিয়া ভিক্ষু এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪–২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, দুঃস্থ ও অসহায়দের চিকিৎসা ও শিক্ষা সহায়তার লক্ষ্যে শিক্ষার্থী ১০৬ জন এবং নারী–পুরুষ মিলিয়ে ১০০ জন দুঃস্থ ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তার বরাদ্দ দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।
সভা শেষে নারী–পুরুষ ১০০ জনকে প্রতিজন দুই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আর্থিক সহায়তা গরিব ও অসহায় মানুষের উপকারে আসবে।
এর আগে, ১২ অক্টোবর প্রতিজনকে দুই হাজার টাকা করে মোট ১০৬ শিক্ষার্থীকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলার বহুল গুরুত্বপূর্ণ বাঙ্গালহালিয়া-রাজস্থলী সড়ক প্রশস্তকরণ ও মান উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited