নানিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।


মাহাদি বিন সুলতান    |    ০১:৪৮ পিএম, ২০২৫-১০-১২

নানিয়ারচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন।

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শুরু হয়েছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”।
রোববার (১২ অক্টোবর) সকালে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান

ডা. আতাউর রহমান জানান, টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে।
উদ্বোধনী দিনে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৩৭ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়, যার মধ্যে ১৯৬ জনের নিবন্ধন সম্পন্ন হয়েছে।
পুরো উপজেলায় প্রায় ১২ হাজার শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৯ হাজারের বেশি শিশুর নিবন্ধন সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসী চাকমা, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর সরওয়ার কামাল, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল বিকাশ খীসা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মহিমা চাকমামানসী চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক পিয়াল চাকমা এবং মেডিকেল টেকনোলজিস্ট সেতু মারমাসহ অন্যান্য অতিথিবৃন্দ।