নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২৫-১০-১১
বিশ্ব শান্তি ও সকলের মঙ্গল কামনায় নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি জনবল বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক জেলা সিনিয়র যুগ্ম জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
অনুষ্ঠানে পূণ্যার্থীরা বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানাবিধ পূণ্যকর্ম সম্পাদন করেন।
সকালের প্রথম পর্ব শেষে অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাষ্ট্রগঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি কঠিন চীবর দান উপলক্ষে আগত জনসাধারণের মাঝে ওই ৩১ দফা প্রস্তাবনার বিস্তারিত বিষয় তুলে ধরেন।
গোলসাছড়ি জনবল বনবিহারের আবাসিক অধ্যক্ষ শ্রীমৎ শ্রদ্ধালংকার স্থবির ভান্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ সোনালী ব্যাংক শাখার কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. ফারুক হাওলাদার, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রদল নেতা সাধন বিকাশ চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited