রাঙামাটি শহরে বায়তুল ইজ্জত জামে মসজিদের নতুন কমিটি গঠিত


নাজিম আল হাসান    |    ১১:৫০ পিএম, ২০২৫-১০-১০

রাঙামাটি শহরে বায়তুল ইজ্জত জামে মসজিদের নতুন কমিটি গঠিত

রাঙামাটি সদর উপজেলার ৮নং ওয়ার্ড, মোহাম্মদপুর জজ কোর্ট সংলগ্ন এলাকার ঐতিহ্যবাহী বায়তুল ইজ্জত জামে মসজিদে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার প্রখ্যাত আলেম ও খতিব, হাফেজ মাওলানা রহমত উল্লাহ। এছাড়া মসজিদের মোয়াজ্জেন মাওলানা মোঃ আব্দুর রহমান ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্থানীয় মুসল্লি মো. ফজলুল হক। উপস্থিত মুসল্লিরা নতুন কমিটিকে স্বাগত জানান এবং মসজিদের সার্বিক উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নবগঠিত কমিটিতে ১৭ সদস্য রয়েছেন। কমিটি তিন বছরের জন্য গঠন করা হয়েছে।

নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদ, সহ-সভাপতি মোঃ ফজলু, সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, সহ-সাধারণ সম্পাদক মোঃ নুরুল কবির, সহ-সাধারণ সম্পাদক মোঃ ইমরান, অর্থ সম্পাদক মোঃ সেলিম, দপ্তর সম্পাদক মোঃ শহিদ সওদাগর, সহ-দপ্তর সম্পাদক মোঃ মানিক, দ্বীনশিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ নুরু, সহ-দ্বীনশিক্ষা ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রুবেল, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ ইয়াছিন, পাঠাগার বিষয় সম্পাদক মোঃ কামাল, সহ-পাঠাগার বিষয় সম্পাদক মোঃ শফি, সদস্য মোঃ শাহরাজ ও সদস্য মোঃ করিম রয়েছেন।

সভায় বক্তারা বলেন, বায়তুল ইজ্জত জামে মসজিদ প্রতিষ্ঠার পর থেকে এটি এলাকার ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন কমিটির মাধ্যমে মসজিদকে আরও আধুনিক, পরিপাটি এবং ধর্মীয় শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার প্রত্যাশা প্রকাশ করা হয়।