আইয়ুব চৌধুরী | ১০:৩৩ পিএম, ২০২৫-১০-১০
পরিকল্পনা অনুযায়ী স্বেচ্ছায় সমাধান ফাউন্ডেশন (Self-help Solution Foundation) তাদের প্রথম জনকল্যাণমূলক উদ্যোগ সফলভাবে সম্পন্ন করেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে ফাউন্ডেশনের সদস্যরা একত্রে তাদের প্রথম কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সমাজসেবামূলক কার্যক্রমের যাত্রা শুরু করে।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, তাদের এই ধরনের জনহিতকর কার্যক্রম ইনশাআল্লাহ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা বলেন,
“আমরা সমাজকে আরও উন্নত ও সচেতন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যুব সমাজকে সঠিক পথে রাখতে সবার সহযোগিতা কামনা করছি—অর্থনৈতিক এবং নৈতিক উভয় দিক থেকেই।”
এসময় উপস্থিত সকলের প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন—
“আজকের যুবকরাই আগামী বাংলাদেশের সম্পদ। তোমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করো, তাহলে ইনশাআল্লাহ সফলতা আসবেই। দেশের উন্নতির জন্য এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
উপস্থিত ছিলেন—ফাউন্ডেশনের সভাপতি রুবেল হোসাইন, সহ-সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক মাবুদ আলম রানা, যুগ্ম সম্পাদক শামীম, কোষাধ্যক্ষ ইয়াকুব, প্রচার সম্পাদক আকিব, সহ-প্রচার সম্পাদক সুলতান, সদস্য আশিক, জয়নাল, রণি প্রমুখ।
ফাউন্ডেশনের সভাপতি রুবেল হোসাইন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,
“আমরা আগামী দিনে অন্তত পাঁচ হাজার বিভিন্ন প্রজাতির চারা রোপণ করবো, গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াবো, মৃত ব্যক্তির দাফন-কাফনের ব্যবস্থা করবো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবো এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলবো।”
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited