নিজস্ব প্রতিবেদক | ১০:২৪ পিএম, ২০২৫-১০-১০
স্বাধীনতার ৫৪ বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শিলছড়ি বাজারের রংধনু রেস্টুরেন্টে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্মেলনের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
নির্বাচনে সভাপতি পদে শহিদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজু এবং সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় থোয়াইচিমং মারমা (বড় মিয়া) নির্বাচিত হন।
এই নির্বাচনে মোট ৩৩ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। সহকারী কমিশনারের দায়িত্ব পালন করেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, আব্দুল করিম ও তোতা মিয়া।
নির্বাচন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন।
আরও বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবুসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited