নিজস্ব প্রতিবেদক | ০৯:২৭ পিএম, ২০২৫-১০-০৮
কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা প্রদানের জন্য একটি ফ্রি শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) রাত ৯টায় বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইডিসি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও এলপিসি উৎপাদন শাখার কর্মকর্তা মো. আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন ডা. এ কে এম কামরুল হাসান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা সোলাইমান।
এ সময় বক্তব্য রাখেন কাপ্তাই বিএসপিআই (সুইডিস) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান এবং কেন্দ্রের পরিচালক ও বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী।
বক্তব্যে মুফতি আনোয়ার হোসেন সাইফী বলেন, “অনেক মানুষ নামাজ ও কোরআন পড়েন, কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না এবং অনেকেরই কোরআনের কোনো অংশ মুখস্থ নেই। আমি গত ছয় বছর ধরে ফজরের নামাজের পর নিয়মিতভাবে মুসল্লিদের কোরআন, নামাজ ও দ্বীনি মাসআলা-মাসায়েল শিক্ষা দিয়ে আসছি। তাই আজ এই কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”
তিনি আরও বলেন, “এই কেন্দ্রে প্রতিদিন ফজর ও এশার নামাজের পর এক ঘণ্টা করে সম্পূর্ণ ফ্রিতে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হবে, ইনশাআল্লাহ। দেশের প্রতিটি মসজিদে এমন কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপন করা প্রয়োজন, যেখানে শিশু ও বয়স্ক উভয়েই আলাদাভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited