কাপ্তাইয়ে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:২৭ পিএম, ২০২৫-১০-০৮

কাপ্তাইয়ে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা কেন্দ্র উদ্বোধন

কাপ্তাই বিএফআইডিসি জামে মসজিদে সহীহ শুদ্ধভাবে কোরআন ও নামাজ শিক্ষা প্রদানের জন্য একটি ফ্রি শিক্ষা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) রাত ৯টায় বিএফআইডিসি জামে মসজিদ প্রাঙ্গণে মসজিদ কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় এ কেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএফআইডিসি জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও এলপিসি উৎপাদন শাখার কর্মকর্তা মো. আব্দুল হান্নান। প্রধান অতিথি ছিলেন ডা. এ কে এম কামরুল হাসান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা সোলাইমান

এ সময় বক্তব্য রাখেন কাপ্তাই বিএসপিআই (সুইডিস) জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান এবং কেন্দ্রের পরিচালক ও বিএফআইডিসি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি হাফেজ আনোয়ার হোসেন সাইফী

বক্তব্যে মুফতি আনোয়ার হোসেন সাইফী বলেন, “অনেক মানুষ নামাজ ও কোরআন পড়েন, কিন্তু শুদ্ধভাবে পড়তে পারেন না এবং অনেকেরই কোরআনের কোনো অংশ মুখস্থ নেই। আমি গত ছয় বছর ধরে ফজরের নামাজের পর নিয়মিতভাবে মুসল্লিদের কোরআন, নামাজ ও দ্বীনি মাসআলা-মাসায়েল শিক্ষা দিয়ে আসছি। তাই আজ এই কোরআন শিক্ষা কেন্দ্র উদ্বোধন করতে পেরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”

তিনি আরও বলেন, “এই কেন্দ্রে প্রতিদিন ফজর ও এশার নামাজের পর এক ঘণ্টা করে সম্পূর্ণ ফ্রিতে পবিত্র কোরআন শিক্ষা দেওয়া হবে, ইনশাআল্লাহ। দেশের প্রতিটি মসজিদে এমন কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপন করা প্রয়োজন, যেখানে শিশু ও বয়স্ক উভয়েই আলাদাভাবে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে।