কাপ্তাইয়ে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণে প্রস্তুতিমূলক সভা


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:১০ পিএম, ২০২৫-১০-০৮

কাপ্তাইয়ে লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণে প্রস্তুতিমূলক সভা

কাপ্তাই উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কিন্নরী হলে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।

বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি বিপণন, রোগমুক্ত বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ, পরিবেশবান্ধব উন্নত চুলা, বায়োগ্যাস প্রযুক্তি ও ঔষধি গাছের চাষসহ টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

সভায় জানানো হয়, আগামী ২২ থেকে ২৩ অক্টোবর দুই দিনব্যাপী “উদ্ভাবিত লাগসই প্রযুক্তি মেলা” কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে।