নিজস্ব প্রতিবেদক | ০৯:১০ পিএম, ২০২৫-১০-০৮
কাপ্তাই উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কিন্নরী হলে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভার সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিবৃন্দ।
বক্তারা বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে কৃষি বিপণন, রোগমুক্ত বীজ উৎপাদন, আধুনিক চাষাবাদ, পরিবেশবান্ধব উন্নত চুলা, বায়োগ্যাস প্রযুক্তি ও ঔষধি গাছের চাষসহ টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সভায় জানানো হয়, আগামী ২২ থেকে ২৩ অক্টোবর দুই দিনব্যাপী “উদ্ভাবিত লাগসই প্রযুক্তি মেলা” কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited