নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা সামগ্রী বিতরণ


মাহাদি বিন সুলতান    |    ০৬:০৪ পিএম, ২০২৫-১০-০৮

নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের শিক্ষা সামগ্রী বিতরণ

নানিয়ারচরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় শিক্ষা ও ক্রীড়া সামগ্রীসহ পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ইউনিসেফের যৌথ উদ্যোগে পরিচালিত পাড়া কেন্দ্রের পাড়াকর্মীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুরে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প (২য় পর্যায়)-এর আওতায় নানিয়ারচর উপজেলার বিভিন্ন কেন্দ্রের পাড়াকর্মীদের মাঝে এসব শিক্ষা ও ক্রীড়া সামগ্রী এবং পুষ্টি পরিমাপক যন্ত্র বিতরণ করেন উপজেলা প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমা

এ সময় উপজেলার প্রত্যন্ত এলাকার পাড়া কেন্দ্রগুলোর পাড়াকর্মীদের হাতে বই, খাতা, কলম, স্টক রেজিস্টার, মাদুর, শিশুদের খেলাধুলার সামগ্রী ও পুষ্টি পরিমাপক যন্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকল্প ব্যবস্থাপক ভাষ্কর চাকমারত্না চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।