নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৬ পিএম, ২০২৫-১০-০৭
নিজস্ব প্রতিবেদক
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি জেলা তথ্য অফিসের আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় স্কাউট ও গার্লস গাইডদের অংশগ্রহণে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউনিসেফ বাংলাদেশের অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, সিভিল সার্জনের প্রতিনিধি ও মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. প্রতীক সেন, জেলা শিক্ষা অফিসার সরিৎ কুমার চাকমা এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক রাহুল বণিক।
এছাড়া গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মিস অনসূয়া বড়ুয়া ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
রিসোর্স পার্সনরা কর্মশালায় টাইফয়েড রোগ প্রতিরোধে টিকার গুরুত্ব, স্কাউট ও গার্লস গাইডদের ভূমিকা, নিবন্ধন প্রক্রিয়া এবং টাইফয়েড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে সরকারিভাবে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীদের বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা টাইফয়েডমুক্ত বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited