বাঘাইহাটে বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে সেনা জোনের আর্থিক অনুদান


ওমর ফারুক সুমন    |    ০৮:৩৫ পিএম, ২০২৫-১০-০৭

বাঘাইহাটে বৌদ্ধ বিহারের ধর্মীয় অনুষ্ঠানে সেনা জোনের আর্থিক অনুদান

ওমর ফারুক সুমন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট জোনের আওতাধীন এক বৌদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠান ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় বাঘাইহাট জোন এলাকার অন্তর্গত বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উপলক্ষে এই ধর্মীয় অনুষ্ঠান ও অনুদান প্রদান করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মনিরুল ইসলাম, পিপিএম (বার), পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন জোনের টুআইসি মেজর নাহিদ বিন হফিজ, ক্যাপ্টেন খন্দকার মেহেদী হাসান, লে. দেওয়ান ফয়সাল, মা: ওয়া: অফিসার মো. মোকছুদ আলম খন্দকার।

স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা, রূপকারী ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন চাকমা, ৫ নং ওয়ার্ড মেম্বার পরিচয় চাকমা, ৬ নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা।

এছাড়া বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহ-সভাপতি মো. শওকত আলী, মো. রায়হান আলী, মো. বাবুল হোসেন, মো. আনোয়ার (ছোট), পিসি ইসমাইল, আব্দুর রহিম ও শান্তি কাউন্টারের ম্যানেজার জসীম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ধর্মীয় অনুষ্ঠান শেষে অতিথিরা উপস্থিত ভিক্ষু ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শান্তি ও সম্প্রীতির জন্য প্রার্থনা করা হয়।