মাহাদি বিন সুলতান | ০২:৩৭ পিএম, ২০২৫-১০-০৭
মাহাদি বিন সুলতান
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাঙামাটিতে কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে রাঙামাটির কলেজ গেইট মন্ত্রীপাড়া এলাকায় এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. তুষার কান্তি চাকমা বলেন,
“বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাঙামাটিতে আমরা বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী টিকা প্রদান করছি। এ বছর ৫ শতাধিক টিকা সরবরাহ করা হবে। শহরের বনরূপা, কলেজ গেইট, রিজার্ভবাজারসহ বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালকে ভ্যাকসিন দেওয়া হবে।”
তিনি ভ্যাকসিন প্রদানে সহযোগিতার জন্য ‘ডগ লাভার রাঙামাটি’ সংগঠনের সভাপতি মৈত্রী চাকমাকে ধন্যবাদ জানান।
ডগ লাভার রাঙামাটি সংগঠনের সভাপতি মৈত্রী চাকমা বলেন,
“কেউ যেন কুকুর বা বিড়ালকে অকারণে না মারে। কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত হলে অবশ্যই দ্রুত জলাতঙ্কের টিকা নিতে হবে।”
তিনি আরও বলেন, “রাঙামাটি থেকে হরিনা হয়ে ভারতে কুকুর পাচার রোধে সবাইকে সচেতন ও অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
ভ্যাকসিনেশন কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙামাটি ভেটেরিনারি অফিসার ডা. মঈনুল ইসলাম চৌধুরী, সরকারি পিগ ডেভেলপমেন্ট ফার্মের সিনিয়র সহকারী পরিচালক ডা. লেনিন দে, ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডা. দেবরাজ চাকমা, রাঙামাটি সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. সরোয়ার হামিদ, সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সুদীপ দেওয়ানজী,
ডগ লাভার রাঙামাটির সাধারণ সম্পাদক লিফা দেওয়ান, সদস্য দেববর চাকমা, উজ্জেলেন্দু চাকমা, স্নেহা চাকমা, ভেটেরিনারি ইন্টার্ন ডা. প্রমা তঞ্চঙ্গ্যা, ডা. অর্পিতা চৌধুরী, নাজমুল হাসান এবং এআই টেকনিশিয়ান ও ভ্যাক্সিনেটর সুদত্ত চাকমাসহ অনেকে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited