বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত


আইয়ুব চৌধুরী    |    ০৯:২৮ পিএম, ২০২৫-১০-০৬

বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ আইয়ুব চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলকে আরও সুসংগঠিত করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে দলীয় ঐক্য জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত এই সভায় ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।

সভায় উপস্থিত ছিলেন: উপজেলা বিএনপির সহ-সভাপতি মুইথুইঅং মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব চৌধুরী, সহ-সভাপতি ডালিম বড়ুয়া এবং অন্যান্য সহসভাপতি ও ওয়ার্ড বিএনপির সুপার ফাইভসহ উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী।

বক্তারা এক সুরে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার আহ্বান জানান। তাঁরা বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের ঐক্য অপরিহার্য। প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কোনো দ্বিধা বা বিভেদ নয়, কেবল সাংগঠনিক শক্তিই হবে আমাদের মূল হাতিয়ার।

এই সভার মাধ্যমে বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রমকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।