কাপ্তাইয়ের চিৎমরমে রঙিন ফানুসে প্রবারণা পূর্ণিমা উদযাপন


সিয়াম    |    ০৯:০৬ পিএম, ২০২৫-১০-০৬

কাপ্তাইয়ের চিৎমরমে রঙিন ফানুসে প্রবারণা পূর্ণিমা উদযাপন

নিজস্ব প্রতিবেদক
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে শত শত রঙিন ফানুস আকাশে উড়িয়ে উৎসবের সূচনা করা হয়।

এই উৎসবকে ঘিরে কাপ্তাইয়ের চিৎমরম, রাইখালী, ওয়াগ্গার নোয়াপাড়া, কুকিমারা, শিলছড়ি, বারঘোনিয়া, মিতিংগ্যা ছড়িসহ বিভিন্ন পাড়া-মহল্লার বৌদ্ধ বিহারগুলোতে অনুষ্ঠিত হয় ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস উড়ানোর আয়োজন।

শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকেই ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দায়ক-দায়িকাগণ উপস্থিত হয়ে বুদ্ধ পূজা, বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চিৎমরম বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ও পার্বত্য চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় গুরু ভদন্ত পামাক্ষা মহাথের সকলকে শুভ প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন