নানিয়ারচরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি অব্যাহত


সিয়াম    |    ১১:২২ পিএম, ২০২৫-১০-০৫

নানিয়ারচরে হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কর্মবিরতি অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
 ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে নানিয়ারচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

রোববার (৫ অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি কর্মসূচি পালন করেন উপজেলা স্বাস্থ্য সহকারীরা।

এ বিষয়ে নানিয়ারচর হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইথিকা চাকমা বলেন, “নিয়োগবিধি সংশোধন করে আমাদের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। চাকরির বয়স ২১ বছর হয়ে গেলেও কোনো পদোন্নতি পাইনি।”

জানতে চাইলে সংগঠনের সদস্য মহিম চাকমা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। ছয় দফা দাবি নিয়ে আমাদের কর্মবিরতি কর্মসূচি চলছে। দাবি পূরণ না হলে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা কঠোর আন্দোলনে যাব।”

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা এ সময় বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতায় স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন-সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদানসহ মোট ছয়টি দাবি উত্থাপন করেন।

কর্মবিরতি কর্মসূচিতে নানিয়ারচর উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জীপন চাকমা, সদস্য মুক্তি দেওয়ানযবনিকা চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।