সিয়াম | ০১:২৫ পিএম, ২০২৫-১০-০৫
মেহেদী হাসান
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিন দিনব্যাপী “নির্বাচনী দায়িত্ব প্রশিক্ষণ কর্মশালা” শুরু হয়েছে।
রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকালে রাঙামাটি জেলা পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম-এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন,আসন্ন জাতীয় নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সুষ্ঠু সম্পাদনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী দায়িত্ব পালনের সময় প্রত্যেক সদস্যকে আইন-শৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখার প্রতি সর্বোচ্চ মনোযোগ দিতে হবে।”
তিনি আরও বলেন,“রাঙামাটি জেলা পুলিশ নিরপেক্ষতা বজায় রেখে আইন-শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”
শেষে পুলিশ সুপার আশা প্রকাশ করেন,“রাঙামাটি জেলা পুলিশ সদস্যরা শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন।”
অনুষ্ঠানে সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited