মেহেদী হাসান | ০৮:৪১ পিএম, ২০২৫-১০-০৩
রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমূখ গাঁথাছড়া ব্রিজের পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক তার স্থানীয়দের জন্য চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকার মানুষ যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজের পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। ঝুলন্ত বৈদ্যুতিক তারটি প্রতিনিয়ত পথচারীদের জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। বিশেষ করে স্কুলগামী শিশু, বৃদ্ধ এবং অসচেতন সাধারণ মানুষের জন্য এটি প্রাণঘাতী ঝুঁকি হিসেবে দাঁড়িয়েছে।
এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে পানি ও আর্দ্রতার কারণে তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়।
অতীতে এই তারের সাথে শর্ট লেগে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন স্থানীয়। এই অবস্থায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা শঙ্কা প্রকাশ করেছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা প্রতিদিন ব্রিজের নিচ দিয়ে বোট নিয়ে যাতায়াত করি। তারটি ঝুলে থাকায় সব সময় আতঙ্কে চলাফেরা করতে হয়। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে যে কোনো সময় ভয়াবহ ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসী বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন— অবিলম্বে ঝুলন্ত বৈদ্যুতিক তার অপসারণ বা সুরক্ষিত করার ব্যবস্থা গ্রহণ করা হোক।
সচেতন মহলের মতে, জননিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ না নিলে একটি দুর্ঘটনা গোটা এলাকার জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনতে পারে।
মেহেদী হাসান : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা সংগঠন, মাদক কারবার, মাদক সেবন ও গ্রেপ্তারি প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : দিনভর গরম আর ভ্যাপসা আবহাওয়ার পর বৃষ্টিতে স্বস্তি ফিরেছে পাহাড়ি জেলা রাঙামাটিতে। সোমবার (২১ সেপ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক ‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়কে সামনে রেখে রাঙামাটি রিজিয়নে...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) Australia Awards Bangladesh-এর উদ্যোগে Australia Awards Scholarship বিষয়ে ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited