সিয়াম | ০৬:০৯ পিএম, ২০২৫-১০-০৩
অহিদুল ইসলাম অভি
বান্দরবানের লামা উপজেলার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম মোঃ সোহানুর রহমান (২৭)। তিনি ঢাকার মিরপুরের আবু হান্নান সরকারের ছেলে ও পল্লবীর বালুর মাঠ এলাকার বাসিন্দা।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহানুর রহমান বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামলে তিনি আর উপরে উঠতে পারেননি। পরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকাজ পরিচালনা করেন বান্দরবানের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব ফারুক আহমদের নেতৃত্বাধীন দল।
টানা ২২ ঘণ্টার অভিযানের পর শুক্রবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলের প্রায় ৪০ ফুট পানির গভীর থেকে নিখোঁজ সোহানুর রহমানের মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ লামা ফায়ার স্টেশনের সহযোগিতায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
এ সময় লামা থানা পুলিশের ওসি তোফাজ্জল হোসেন, নিহতের স্বজনরা এবং লামা পর্যটন মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় নিহতের পরিবার ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটিতে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের বর্তমান ও সাবেক নিব...বিস্তারিত
আলমগীর মানিক : বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন ব...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে একজন, মাদক কারবারের অভি...বিস্তারিত
নাজিম আল হাসান : আসন্ন ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কাপ্তাই উপজেলার ৫ নম্বর ওয়াগ্গা ইউনিয়নে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্বরের উপরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে র...বিস্তারিত
আলমগীর মানিক : একদিকে পর্যটকের ভিড়, অন্যদিকে ব্যস্ত সড়ক ও বাণিজ্যিক এলাকায় নানা ধরনের অপরাধের ঝুঁকি; এমন বাস্তবত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited